সুজানগরে সেলিম রেজা হাবিবের গণসংযোগ ও নির্বাচনী সভা: ‘ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে’
আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী সভা করেছেন।
বৃহস্পতিবার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনভর এই প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিম রেজা হাবিব বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে যেমন বাংলাদেশের লাল-সবুজের পতাকা নিরাপদ ছিল, তেমনি তারেক রহমানের নেতৃত্বে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল। বিএনপি যখন ক্ষমতায় থাকে, দেশের মানুষ নিরাপদে থাকে। আমরা ক্ষমতায় আসলে দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং দেশ থেকে মাদক ও চাঁদাবাজি চিরতরে নির্মূল করা হবে।”
সভায় স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন:
- আলহাজ্ব আজম আলী বিশ্বাস, সাবেক সভাপতি, সুজানগর উপজেলা বিএনপি।
- হাজারী জাকির হোসেন চুন্নু, সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি।
- আলহাজ্ব এবিএম তৌফিক হাসান, আহ্বায়ক, উপজেলা বিএনপি।
- আহমেদ আলী প্রামানিক লাটু, উপজেলা বিএনপি নেতা।
- অধ্যাপক আব্দুল মোনায়েম, সাবেক যুগ্ম আহ্বায়ক, পৌর বিএনপি।
- কামাল হোসেন বিশ্বাস, সভাপতি, পৌর বিএনপি।
- রাশেদুল ইসলাম বাবু মন্ডল, যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি।
এছাড়াও অ্যাডভোকেট আতাউর রহমান, হারুন মন্ডল, সাবেক কাউন্সিলর আনিছুর রহমান খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডলসহ ভায়না ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী গণসংযোগে অংশ নেন।


